ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
মোংলায় ১০ম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 2:44 PM

মোংলায় ১০ম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

মোংলায় ১০ম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় উক্ত প্রতিষ্ঠানের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। 

এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা অতি দ্রুত ১০ ম গ্রেডের অদেশ বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ জানান। 

বক্তারা অভিযোগ করেন- করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। 

এ সময় বক্তারা বলেন, আজ আমরা এখানে আমাদের দীর্ঘদিনের দাবি- ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছি। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যতদিন এই স্বাস্থ্যসেবা থাকবে ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায়ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের দাবি মানা না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।

এসময় বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status