|
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত আজ ৩ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্র, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা অফিসার মুহঃ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ বলেন, শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসংগতিসম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে হবে। এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানাতে হবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা সমাজে বাধার সম্মুখীন হোন। প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সমান সুবিধা নিশ্চিত করতে হবে এবং জেলার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্যাটাগরীতে ১২ জন প্রতিবন্ধীকে ক্রেস্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া ৫ জনকে পুরুস্কার বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
