ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
রামগঞ্জে হাসমত উল্যা হত্যা; আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন
রায়হানুর রহমান
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 2:38 PM

রামগঞ্জে হাসমত উল্যা হত্যা; আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন

রামগঞ্জে হাসমত উল্যা হত্যা; আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন

জমি সংক্রান্ত বিরোধের জেরে রামগঞ্জে ভাতিজাদের প্রহারে নিহত হাসমত উল্যা (৭০) নিহত হওয়ার ঘটনায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় এবং হত্যাাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী।

আজ বুধবার সকাল ১১টায় রামগঞ্জ থানার সামনে মুক্তিযোদ্ধা মঞ্চে এ মানববন্ধন আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। মানববন্ধনে নিহত হাসমত উল্যাহর ছেলে শাহীন, মাসুদ ও মামুন দাবী করেন রবিবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২নম্বর ওয়ার্ডের বাঁশঘর গ্রামের আহম্মেদ আলী হাজী বাড়ীর হাসমত উল্যাহর (৭০) জমি ও বসতঘর দখল করতে যায় একই বাড়ীর আমিন উল্যাহর ছেলে তোফায়েল ও মোহনসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা। 

জমি দখলে বাঁধা দিলে হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি পিটাতে থাকে সন্ত্রাসীরা। এসময় হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই মারা যান হাসমত উল্যাহ।
এ ঘটনায় সোমবার রাতে নিহতের বড় ছেলে শাহিন বাদী হয়ে সদ্য প্রবাস ফেরত তোফায়েল হোসেন, মোঃ মোহন ও পৌর যুবদলের সদস্য সুমন চৌধুরীসহ ৯জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন রামগঞ্জ থানায়।

নিহতের বড় ছেলে মাসুদ আলম ও মামুন মানববন্ধনে আরও দাবী করেন পুলিশ ঘটনার প্রায় ১ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে আমার বাবা হত্যাকা-ে অভিযুক্ত মোঃ মোহনকে আটক করলেও পুলিশ অজ্ঞাত ফোন কলে তাকে সাথে সাথে ছেড়ে দেয়া হয়। 

পুলিশ থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে মোঃ মোহন সোমবার রাতেই বিদেশে চলে যায় মামলার ২নং আসামী। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক না করায় আমরা হতাশ। মানববন্ধনে এসময় স্থানীয় এলাকাবাসীসহ মহিলারা অংশগ্রহণ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status