ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 11:31 AM

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে এক ঠিকাদারকে ৯৫ হাজার  টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। গতকাল  মঙ্গলবার (২ ডিসেম্বর ) রাত সাড়ে ১১ টার সময়  উপজেলার নওগাঁ  এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলের মাঠে মোশারফ হোসেন  নামের জনৈক্য ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার  নুসরাত জাহান অভিযান পরিচালনা করে ঠিকাদারের তিন  সহযোগীকে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে নগদ ৯৫ হাজার টাকা  জরিমানা সহ অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

ঠিকাদার মোশারফ হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা ফেরত দেয়ায় মুচলেকায় তার তিন সহযোগীদের ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার   নুসরাত জাহান বলেন, কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে আসছে, অপরদিকে জলাবদ্ধতায় ফসলহানী সহ জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যেখানেই পুকুর খনন,সেখানেই  অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status