ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 11:28 AM

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা দোয়া মাহফিলের আয়োজন করেন।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। কিন্তু আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রæত সুস্থতা কামনা করছি। সেই সাথে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রæত ফিরে আসবেন মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহŸায়ক সফিকুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status