ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
২০২৫ সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 10:00 AM

২০২৫ সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ

২০২৫ সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ

২০২৫ সালে বাংলাদেশ দারুণ এক বছরই কাটাল। শুধু দারুণ বললে ভুল হবে, এমন বছর নিজেদের ইতিহাসে আর কাটায়নি দলটি। গড়ে ফেলেছে একাধিক রেকর্ড। 

বাংলাদেশ আগেই নিজেদের ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছিল। বছরের শেষ ম্যাচে সেই রেকর্ডটা তো নতুন উচ্চতায় উঠলই, সঙ্গে নতুন এক মাইলফলকও ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২০০ ছক্কা মেরেছে দল।

আগের রেকর্ডটা ছিল মোটে অর্ধেকের চেয়ে একটু বেশি। ১২২ ছক্কার সেই রেকর্ডটা বাংলাদেশ গড়েছিল ২০২৪ সালে। সে রেকর্ডটাকে এই বছর দল ভেঙে দিয়েছে অনেক আগেই। গতকাল শেষ ম্যাচে সে সংখ্যাটা গিয়ে উন্নীত হয়েছে ২০৬-এ।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম। এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন। বছর শেষ করেছেন ৪১টি ছক্কা নিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা আবার আরেক ওপেনারের। পারভেজ হোসেন ইমন ৩৪টি ছক্কা মেরেছেন। 

সাইফ হাসান ১৫ ম্যাচ খেলেই ২৯টি ছক্কা হাঁকিয়েছেন, ২৩ ছক্কা নিয়ে লিটন আছেন এরপর। জাকের আলী ১৯ ছক্কা হাঁকিয়েছেন, তাওহিদ হৃদয় ছয় মেরেছেন ১৪টি, এছাড়া শামীম পাটোয়ারীর নামের পাশে আছে ৯টি ছয়। 

শুধু ছয় নয়, চার মারার রেকর্ডও ভেঙে দিয়েছে বাংলাদেশ। চলতি বছর ২৯৮টি চার মেরেছেন বাংলাদেশি ব্যাটাররা।

তবে এত রেকর্ডের পরও বিশ্বরেকর্ডটা গড়া হয়নি বাংলাদেশের। ২০২৫ সালে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা দখলে আছে অস্ট্রিয়ার। ৩২৬টি ছক্কা মেরেছে দলটি। পাকিস্তান আছে তালিকার দুইয়ে, ৩৪ ম্যাচ থেকে ২৩৫টি ছয় এসেছে পাক ব্যাটারদের উইলো থেকে। বাংলাদেশ আছে তালিকার চারে, তাদের ঠিক ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status