ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সোনারগাঁওয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলায় মারামারি, নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 6:32 PM

সোনারগাঁওয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলায় মারামারি, নিহত ১

সোনারগাঁওয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলায় মারামারি, নিহত ১

প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনায় আহত নাসিরউদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ডস্থ প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মৃত্যুবরণ করেন। 

ভিটিকান্দী গ্রামের মৃত নাসিরউদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০), তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮) সহ আরো ২-৩জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

আক্তার হোসেন বলেন, গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাওয়ার তারা আমার ও আমার বড়ভাইসহ আমার পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে গেলে আমার ভাইকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করি। আজ আমার বড়ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ আছে বলে জানা যায়। 

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি রাশেদ হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আসামীদের কে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status