ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
টঙ্গীতে দোয়ার মমধ্যদিয়ে শেষ হলো জোড় ইজতেমা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 6:26 PM

টঙ্গীতে দোয়ার মমধ্যদিয়ে শেষ হলো জোড় ইজতেমা

টঙ্গীতে দোয়ার মমধ্যদিয়ে শেষ হলো জোড় ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মধ্যদিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। মঙ্গলবার (২ডিসেম্বর) ভোর থেকে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হয়ে দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি।

মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। পুরো মাঠজুড়ে সে সময় সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ। আমিন… আমিন… ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র টঙ্গী ইজতেমা ময়দান ও আশপাশের পরিবেশ। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন।
পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিশর-সহ বহু দেশের মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা এলাকা মুখরিত ছিল। তিনি আরও জানান, জোড় ইজতেমা চলাকালে মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status