ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ভুরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 6:19 PM

ভুরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

ভুরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের ভাসানী পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয় কৃষকরা কৃষি কাজ করার সময় একটি গাছে সাপটির উপস্থিতি টের পায়।  পরে তারা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ভুরুংগামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন এবং থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় সাপুড়ে মোজাহার আলীর সহযোগিতায় উৎসুক জনতা সাপটির ক্ষতি করার আগেই সাপটিকে উদ্ধার করেন।

পরে অজগর সাপটিকে কুড়িগ্রাম বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status