ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারী ছুরিকাহত, গ্রামপুলিশকে গণধোলাই
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 6:06 PM

যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারী ছুরিকাহত, গ্রামপুলিশকে গণধোলাই

যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারী ছুরিকাহত, গ্রামপুলিশকে গণধোলাই

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এই ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হন এক গ্রামপুলিশ সদস্য। আহত নারী ও গ্রামপুলিশ সদস্য—উভয়েই বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ছয়টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এই ঘটনা ঘটে। আহত নারী হলেন কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা সোনিয়া (নাম পরিবর্তন করা হয়েছে) গণধোলাইয়ের শিকার গ্রামপুলিশ সদস্য হলেন আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাত আলী, যিনি মণ্ডলগাতি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চোরাই ইজিবাইক কেনাবেচার বিষয় নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া গ্রামপুলিশ সদস্য জিন্নাত আলীকে কৃষ্ণবাটিতে ডেকে আনেন। 

সেখানে কথোপকথনের একপর্যায়ে দু'পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়।বাকবিতণ্ডার এক মুহূর্তে জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন। এই ঘটনা দেখে স্থানীয় লোকজন দ্রুত জড়ো হয়ে জিন্নাত আলীকে আটক করেন এবং তাকে গণধোলাই দেন। 

এতে জিন্নাত আলীও গুরুতর আহত হন।পরে উভয়পক্ষের আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থল থেকে আহত সোনিয়া এবং জিন্নাত আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।আহত জিন্নাত আলীর ছেলে জানান, সোনিয়ার ছেলে হৃদয় তার (জিন্নাতের) মাধ্যমে একটি ইজিবাইক একজনের কাছে বিক্রি করেছিলেন। 

পরে জানা যায়, ওই ইজিবাইকটি ছিল চোরাই। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সকালে সোনিয়া তার বাবাকে ডেকে নিয়ে মারধর করেন।এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।তিনি আরও জানান, ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status