ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
যশোরে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 6:02 PM

যশোরে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান

যশোরে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সিটি প্লাজার সামনে অবস্থিত ভোলানাথ স্টোরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযান কালে দোকানটিতে পানে ব্যবহৃত ক্ষতিকর চুটিপুটি বিক্রি হতে দেখা যায়। 

এ কারণে দোকানটির মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এরপর একই সড়কের এস ডি স্টোরে অভিযান চালানো হয়। সেখানে ক্ষতিকর রঙ মেশানো এবং ভাজা হয়নি এমন শিশু খাদ্য চিপস মজুত পাওয়া গেলে দোকানটির মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দুই দোকান থেকেই জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে থাকা কর্মকর্তারা।অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, ভোক্তার স্বাস্থ্য সু রক্ষায় নকল, ভেজাল ও ক্ষতিকর উপকরণে তৈরি খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে বাজারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status