ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
রামগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে ফের খুন; ভাতিজাদের হাতে বৃদ্ধের মৃত্যু
রায়হানুর রহমান
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 5:58 PM

রামগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে ফের খুন; ভাতিজাদের হাতে বৃদ্ধের মৃত্যু

রামগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে ফের খুন; ভাতিজাদের হাতে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল কর্মী মোঃ ইউসুফের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী আনোয়ার হোসেনের মৃত্যুর ৮দিনের মাথায় এবার খুন হলেন হাসমত উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধ। 

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২নং ওয়ার্ড বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীতে।

এ ঘটনায় মৃতের বড় ছেলে শাহীন হোসেন তার বাবা হাসমত উল্যাহকে হত্যার ঘটনার সাথে জড়িত চাচাতো ভাই মোঃ তোফায়েল (৩৭), মোঃ মোহন (৩৪), পৌর যুবদলের সদস্য মোঃ সুমন চৌধুরী (৪৫)সহ ৮/৯জনের নাম উল্লেখ করে বক্তব্য দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় সোমবার রাত ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীর হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে গেলে বাধা দেন হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যরা। ক্ষিপ্ত ভাতিজা মোঃ তোফায়েল ও মোঃ মোহন ভাড়া করা বাহিনী দিয়ে হাসমত উল্যার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।

মারাত্মক আহতবস্থায় হাসমত উল্যাকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তোফায়েল আহম্মেদ ও মোহন আত্মগোপনে চলে যায়। 

উত্তেজিত জনতা আজ মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় এলাকবাসী আজ বেলা ১২টার দিকে তোফায়েল ও মোহনের বাড়ীর পাশের বাগান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশকে অবগত করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status