|
ক্লাস রুমে ঝুঁলছে তালা পরীক্ষা নিচ্ছে অভিভাবক এবং টিও
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() ক্লাস রুমে ঝুঁলছে তালা পরীক্ষা নিচ্ছে অভিভাবক এবং টিও মঙ্গলবার সরেজমিনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সন্ধ্যারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুটি ক্লাসরুমে ঝুঁলছে তালা আর একটা রুমেই খাতা নিয়ে বসে আছে শিক্ষার্থীরা। স্কুলের মাঠের মধ্যে চেয়ারে বসে আছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আর ক্লাস রুমের সামনে ঘুরছেন ৩য় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক। ক্লাস রুমে তালা ঝুঁলানোর বিষয়ে জানতে চাইলে রিতা পারভীন নামের ওই অভিভাবক জানান, সকালে পরীক্ষা নিয়ে তালা লাগানো হয়েছে।কতজন শিক্ষক আছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি জানি না আমি অভিভাবক। পরীক্ষার দায়িত্বে থাকা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রধান শিক্ষকসহ সহকারীরা আন্দোলনে গেছেন। আর জেলা কর্মকর্তার নির্দেশে অভিভাবকসহ আমরা পরীক্ষায় দায়িত্ব পালন করছি। এভাবে কতটি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে পারবেন জানতে চাইলে বলেন বাদদেন এ বিষয়ে। প্রধান শিক্ষক রহিমা খাতুন বলেন, আমরা পরীক্ষা নিয়েই আন্দোলনে গেছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
