|
সাতলা ইউনিয়নের ২৭৫ হতদরিদ্র পরিবারের মাঝে বিডব্লিউবি’র খাদ্যশস্য বিতরণ
এ এইচ অনিক
|
![]() সাতলা ইউনিয়নের ২৭৫ হতদরিদ্র পরিবারের মাঝে বিডব্লিউবি’র খাদ্যশস্য বিতরণ আজ সোমবার সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ পঞ্জিকাবর্ষের মাসিক বরাদ্দের অংশ হিসেবে ইউনিয়নের মোট ২৭৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি কার্ডে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। উল্লেখ্য, পঞ্জিকাবর্ষ অনুযায়ী দুই মাসের চাল একত্রে দুটি ব্যাগে করে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন— ১নং সাতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাস, ইউপি সদস্য মোঃ বাবুল চৌধুরী, ইউপি সদস্য মোঃ হারুন হাওলাদার, সংরক্ষিত নারী ইউপি সদস্যা কামরুন নেসা, মোঃ আব্দুল্লা বিশ্বাস, বিমল শীল, কালাচাঁদ হালদার, আইউব মিয়া, এছাড়াও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্যশস্য গ্রহণ করতে আসা উপকারভোগীরা জানান—একসাথে দুই মাসের চাল পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট ও উপকৃত হয়েছেন। অনেকেই সরকারের এমন কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারের এই উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
