ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
পাইকগাছায় হতদরিদ্রের জন্য আশার আলো দেখাচ্ছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 5:48 PM

পাইকগাছায় হতদরিদ্রের জন্য আশার আলো দেখাচ্ছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন

পাইকগাছায় হতদরিদ্রের জন্য আশার আলো দেখাচ্ছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন

নেই মাথা গোঁজার ঠাঁই 'চারিদিকে অন্ধকার। জীবনের কালো অধ্যায়। চারিদিকে শুধু হতাশা। আপন জনেরা ছেড়ে গেছে। রোগে শোকে কাতর। ঔষধের অভাবে ধুঁকে ধুঁকে কাতারাচ্ছে বিছানায়। টাকার অভাবে স্ত্রী সন্তানদের নিয়ে মানবতার জীবনযাপন করতে থাকা মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়ে আলো দেখাচ্ছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। 

খুলনার পাইকগাছা উপজেলা জুড়ে হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য ঔষধ, চাউল ডাউল, টিউবওয়েল থেকে শুরু করে খোলা আকাশের নিচে বসবাস করা মানুষের মাথা গুঁজার ঠাই করে দিয়ে আবারো প্রমাণিত হয়েছে মানুষ মানুষের জন্য। 

২০১৯ সাল থেকে পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র ছিন্নমূল মানুষের জন্য খাদ্য-ঔষধ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঘর তৈরি করে মাথা গোঁজার ঠাঁই করেছেন শত শত মানুষের। ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন পাইকগাছার সহযোগিতায় নতুন করে স্বপ্ন দেখছে এই অঞ্চলের অসহায় মানুষ।

এই বিষয়ে জানতে চাইলে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, অবহেলিত দক্ষিণ খুলনার পাইকগাছা ও আশেপাশের মানুষ চিকিৎসা বাসস্থানসহ দরিদ্রতার সাথে লড়াই করছে প্রতিনিয়ত। 

প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ও নদীগর্ভে জমি জায়গা হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে মানবতার জীবনযাপন করছে। দরিদ্র জনগোষ্ঠীর মানুষের কল্যাণের পাশাপাশি মধ্যেবিত্ত পরিবার গুলো মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। মধ্যবিত্ত পরিবার গুলো তাদের দুঃখের কথা' না পারে বলতে' না পারে সইতে। আমরা তাদের জন্য কাজ করছি। 

তিনি আরো বলেন, আমাদের সহায়তার অধিকাংশ থাকে গোপন। নাম পরিচয় প্রকাশ পেলে অনেকেই লজ্জায় পড়তে পারেন। তাই নিরবে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শিতের শুরুতে আমরা খাদ্যে ও বাসস্থানের পাশাপাশি শিত নিবারণের জন্য কম্বল বিতরণ করছি। 

এই ভাবে সব সময় মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, অসহায়দের কল্যাণে কাজ করার চিন্তাভাবনা থেকে ২০১৫ সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়। 

প্রতিষ্ঠাতার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আমরা হতদরিদ্র ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, মানব সেবার ব্রত নিয়ে পথ চলার নেশা আমায় তাড়া করে। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে মানব সেবার কাছে নিয়োজিত হতে হবে। তাহলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status