ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
পাইকগাছায় পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 5:19 PM

পাইকগাছায় পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

পাইকগাছায় পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

খুলনার পাইকগাছায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মচারীরা। 

মঙ্গলবার(২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখেন,এফ পিআই মোঃ মোহাম্মদ জাহিদুর রহমান, এম এম আরিফুজ্জামান, রাজিব কুমার গাঙ্গুলী, মোঃ জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, আরপিআই ওবায়দুল্লাহ সরদার, আর ডাব্লিউএ জয়া, ফিরোজা খাতুন, নাজমা খাতুন, এফডাব্লিউভি সিলভী আক্তার প্রমুখ।

বক্তারা বলেন,অন্তর্বর্তী সরকার ৫ ডিসেম্বরের মধ্যে আমাদের ন্যায্য দাবি-দাওনা মেনে না নিলে ৬ হতে ১১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ বর্জন করা হবে। এসময় উপস্থিত সকলেই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান। আন্দোলনে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার সকল কর্মচারীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status