|
বায়ুদূষণ মোকাবিলায় ক্যাপস ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বায়ুদূষণ মোকাবিলায় ক্যাপস ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন এয়ার ক্লাব গঠন এবং আধুনিক এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপসের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাছির আহম্মেদ পাটোয়ারী, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তানহা বিন মর্তুজা নিলয়সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। অধ্যাপক কামরুজ্জমান মজুমদার বলেন, নির্মল বায়ু মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুদূষণ স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে গবেষণা ও পরিবেশ সচেতন কার্যক্রমে যুক্ত করা জরুরি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ক্যাপসের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে পরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য অধ্যাপক আতিয়ার রহমান বলেন, এই চুক্তি শিক্ষার্থীদের জন্য নতুন গবেষণার সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে তাদেরকে আরও সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করবে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বায়ুদূষণ গবেষণা, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। ভবিষ্যতে পরিষ্কার বায়ু নিশ্চিতকরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
