|
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজিরপুরে যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
এ এইচ অনিক
|
![]() বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজিরপুরে যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ৩০ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু'র নির্দেশনায় উজিরপুর পৌরসভা ৪ ও ৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে কলেজ গেট চৌরাস্তা এলাকায় এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজহারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান মিঠু, হাফিজুর রহমান, কালাম ফরাজী, আব্দুস সালাম হাওলাদার, ইমরান আকন বাবু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহমুদ আহমেদ সবুজ, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ফিরোজ আহমেদ, সদস্য সচিব সোহেল হাওলাদার, ৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মিরাজ হোসেন রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান খান, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমেদ তাওহীদ, রায়হানুল রানা, বি. এন. খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম রাব্বী, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভুইয়া মিজানসহ বিভিন্ন ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং নানা শ্রেণি–পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। দোয়া মোনাজাত চলাকালে বহু নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
