ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
অবশেষে ৩৫ লাখ টাকাতেই দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 November, 2025, 8:09 PM

অবশেষে ৩৫ লাখ টাকাতেই দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ

অবশেষে ৩৫ লাখ টাকাতেই দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ

নিলামের প্রথম ডাকে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এই ঘটনার কিছুক্ষণ পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ এর একটু পরেই দল খুঁজে পেয়েছেন মুশফিকুর রহিম। সঙ্গে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম ডাকে অবিক্রিত ছিলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

নিয়ম অনুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক–মাহমুদউল্লাহকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘সি’ ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা ছিল। কিন্তু তাদের প্রতি ‘সম্মান’ দেখিয়ে তা করা হয়নি।

৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকে অবিক্রিত থেকে গিয়েছিলেন। তাঁকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে সিলেট টাইটানস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status