ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক পদে বিজয়ী যারা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Sunday, 30 November, 2025, 7:34 PM

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক পদে বিজয়ী যারা

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক পদে বিজয়ী যারা

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে জিএম আব্দুস সাত্তার ও জিএম আককাছ আলি পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

৩০ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৬ জন ভোটার অনলাইনে ভোট প্রদান করেন। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে এডভোকেট জিএম আব্দুস সাত্তার সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। এনিয়ে ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জিএম আব্দুস সাত্তার। 

তার নিকটতম এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল পান ২০ ভোট। ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এর আগে ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

এরা হলেন সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ও সরকারি আইন কর্মকর্তা এপিপি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি , ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন। 

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মোজাফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status