ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 November, 2025, 6:56 PM

সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ -৩ আসনের সর্বস্তর জনগনের আয়োজনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, বিএনপি নেতা পনির হোসেন, আতাউর রহমান, মাসুদ রানা বাবু প্রমুখ।  

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবে অসুস্থ হয় নি, বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার তাকে অসুস্থ করে রেখেছে। তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করেছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে অসুস্থ করে রাখে। তিনি মুক্তি পেয়ে কারো প্রতিশোধ নেয়নি, কারো বিরুদ্ধে কিছু বলেনি। আমরা আজ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। মাদ্রাসার শিশুদের দোয়া কাজে আসবে। তোমরা ওনার জন্য দোয়া করো।

তিনি আরো বলেন, বিএনপির নাম করে কেউ কোন চাঁদাবাজিসহ কাউকে অন্যান্য জুলুম হয়রানী করে, তাদের ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ও দলীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, দেশে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করুন। তিনি একজন আপোষহীন দেশনেত্রী। এই কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে তাঁর পাশে থাকবে এবং দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে। 

আলোচনা শেষে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status