ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
কোটির উপরে নাইম শেখ, বিক্রয়ে নেই মুশফিক-মাহমুদউল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 November, 2025, 6:43 PM
সর্বশেষ আপডেট: Sunday, 30 November, 2025, 6:52 PM

কোটির উপরে নাইম শেখ, বিক্রয়ে নেই মুশফিক-মাহমুদউল্লাহ

কোটির উপরে নাইম শেখ, বিক্রয়ে নেই মুশফিক-মাহমুদউল্লাহ

শুরু হয়েছে বিপিলের ১২তম আসরের নিলাম। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। 

শুরুতেই বিক্রি হয়েছে নাইম শেখ ও লিটন দাস। তবে অবিক্রিত থেকে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। 

১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এ ক্যাটাগরির নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াই শেষ নাইমকে পেয়ে যায় চট্টগ্রাম।

অন্যদিকে ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে। তবে অবিক্রিত থেকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। 'বি' ক্যাটাগরিতে ছিলেন তারা। তাদের জন্য আগ্রহ প্রকাশ করেননি কোনো ফ্র্যাঞ্চাইজি।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status