ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
হাটহাজারীতে ৩ মিনিটের ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 30 November, 2025, 6:35 PM

হাটহাজারীতে ৩ মিনিটের ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের

হাটহাজারীতে ৩ মিনিটের ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের

চট্টগ্রামের হাটহাজারী মহাসড়কে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার নন্দীরহাটের দক্ষিণে ধোপার দীঘিরপাড় এলাকায় মিছিল করে তারা।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী মিছিলটি শুরু করে। মিছিলে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন। তিন মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে দ্রুত সটকে পড়েন নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- ‌হাটহাজারী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানারে মিছিলটি করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া এ বিষয়ে বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status