ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
শিক্ষার্থীর ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত, অভিযুক্তকে গ্রেপ্তারে মানববন্ধন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 30 November, 2025, 6:24 PM

শিক্ষার্থীর ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত, অভিযুক্তকে গ্রেপ্তারে মানববন্ধন

শিক্ষার্থীর ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত, অভিযুক্তকে গ্রেপ্তারে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার ৬ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের ঘুন্টিঘর এলাকায় তারা সড়ক অবরোধ করে এ মানববন্ধনে অংশ নেন। এ সময় প্রায় ৪০ মিনিট ধরে দুটি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান নেন। এ সময় তাদেরকে মাদ্রাসা সুপার ও সভাপতি’র পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ছয়জন গুরুতর আহত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। অভিযুক্ত সিয়ামকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদ্রাসা থেকে বহিষ্কার করার দাবি জানান বক্তারা।

আহত শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, মাদ্রাসা ক্যাম্পাসে প্রকাশ্যে ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ দৃশ্যমান কোন গুরুত্ব দেয়নি। তারা থানা বা প্রশাসনকেও অবহিত করেননি। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, "ঘটনার বিষয়টি দুঃখজনক। শিক্ষার্থীদের উত্তেজনা কমাতে কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলছেন।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status