ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
পাইকগাছায় নদীর চর থেকে আবারো লাশ উদ্ধার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Sunday, 30 November, 2025, 6:17 PM

পাইকগাছায় নদীর চর থেকে আবারো লাশ উদ্ধার

পাইকগাছায় নদীর চর থেকে আবারো লাশ উদ্ধার

খুলনার পাইকগাছায় আবারো কপোতাক্ষ নদীর চর থেকে দীনেশ দাস (২২) নামে একজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এই নিয়ে ৪৫ দিনের ব্যবধানে নদীর চর থেকে ৩ জনের লাশ উদ্ধার করলো পুলিশ। মৃত দীনেশ দাস (২২) গদাইপুর ইউপির পুরাইকাটি গ্ৰামের গৌর দাশের পুত্র। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও নৌপুলিশ সূত্রে জানা গেছে, রবিবার(৩০ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া এলাকায় (খেসড়া ব্রীজের) নিচে কপোতাক্ষ নদীতে ভাটির সময়ে জেলেরা উবুড় অবস্থায় একজনের দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে নৌপুলিশ ঘটনা স্থলে পৌঁছে একজনের মরা দেহ উদ্ধার করে। পাইকগাছা নৌ পুলিশ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, নদীতে মাছ ধরতে আসা জেলেরা নদীর চরে উবুড় অবস্থায় ফুল হাতা শার্ট ও প্যান্ট পরা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

এসময় নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ২ টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর স্থানীয়রা লাশটি দীনেশ দাস (২২) বলে সনাক্ত করেন। থানা ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে সুরতল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য ১৬ ও ১৭ অক্টোবর সকালে উপজেলার দেলুটি ইউনিয়নের শিবসা নদীর চর থেকে মৃত অবস্থায় অজ্ঞাত দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় পাওয়া যায়, তারা হলেন খুলনার সোনাডাঙ্গার রানা খলিফা ও একরাম হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status