ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 November, 2025, 6:04 PM

ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে হাজিরের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আটক করা হয় শাহরিয়ার কবিরকে। এরপর আন্দোলনের সময়ের ঘটনায় করা বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। 

মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির পাশপাশি শাহরিয়ার কবির একজন শিশুসাহিত্যিকও। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। ২০২৪ সাল পর্যন্ত সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status