ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
রামগঞ্জে এক রাতে ৬ স্থানে চুরি: দোকান ও বসতঘর মিলিয়ে লুট প্রায় সাড়ে ৭ লাখ টাকা
রায়হানুর রহমান
প্রকাশ: Sunday, 30 November, 2025, 5:34 PM

রামগঞ্জে এক রাতে ৬ স্থানে চুরি: দোকান ও বসতঘর মিলিয়ে লুট প্রায় সাড়ে ৭ লাখ টাকা

রামগঞ্জে এক রাতে ৬ স্থানে চুরি: দোকান ও বসতঘর মিলিয়ে লুট প্রায় সাড়ে ৭ লাখ টাকা

রামগঞ্জ পৌর শহরের সোনাইমুড়ি সড়ক ও পুলিশ বক্স এলাকার ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার দিবাগত গভীর রাতে ৫টি দোকান থেকে থেকে নগদ সাড়ে ৫লাখ টাকাসহ বিভিন্ন কোম্পানীর এজেন্ট সীম ও মুল্যবান মালামাল লুটে নেয় চোরের দল। এছাড়া একই রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মাহাম্মদপুর গ্রামের ভাটের বাড়ীর রফিকুল ইসলাম বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নেয়। 

সোনাইমুড়ি সড়কের চৌমুহুনি ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মোঃ ইউসুফ জানান রাতের কোন এক সময় দোকানের পিঁছনের টিনের ছাল কেটে নগদ ৮হাজার টাকা, পৌর সুপার মার্কেটের রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন জানান বিকাশ ও নগদের সীমসহ নগদ প্রায় দুই লাখ টাকা ও মালামাল, আল ফরিদ ড্রাগ হাউজের মালিক শেখ ফরিদ জানান একই পন্থায় তার দোকান থেকে নগদ ১লাখ টাকা, বাস টার্মিনাল এলাকার রাজু অটো মিশুক থেকে নগদ ১লাখ ৯২ হাজার টাকা ও মুল্যবান মালামাল এবং বিসমিল্লাহ হার্ডওয়ার থেকে টিন কেটে দোকানে ঢুকে নগদ ৮হাজার টাকা নিয়ে যায় চোরের দল।

রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন আরো জানান আমার মাকে নিয়ে আমি ঢাকার একটি হসপিটালে রয়েছি। রাত ২টায় দোকান বন্ধ করে আমার ছোট ভাই মোহন বাড়ীতে চলে যায়। সকালে এসে দেখে দোকানের ছাল কেটে দোকান থেকে নগদ প্রায় ২লাখ টাকাসহ বিকাশ ও নগদের সীমসহ মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায় চোরের দল। তিনি জানান পৌর সুপার মার্কেট এলাকায় সকাল পর্যন্ত দোকান খোলা থাকে। 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শনে উপ পরিদর্শক মোঃ স্বপনকে পাঠানো হয়েছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status