ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন গ্রেফতার
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Sunday, 30 November, 2025, 5:30 PM

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন গ্রেফতার

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন গ্রেফতার

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. জহিরুল ইসলাম ওরফে খোকন (৩৫)–কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

র‌্যাব জানায়, নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে তারা ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে এসব অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর শনিবার বিকাল ৭টায়, র‌্যাব-৮ এবং র‌্যাব-১–এর যৌথ আভিযানিক দল রাজধানীর ঢাকা মহানগর পুলিশের গুলশান থানাধীন গুলশান-২, রোড নং ৮৬, হাউজ নং ১২/১ এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তারা পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সুন্দ্রা এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম ওরফে খোকন–কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত খোকন কাফরুল থানার মামলা নং– ২৯(০৯)১০, জিআর নং– ৫৬৮/১০–এর ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারের পর খোকনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status