|
উখিয়ায় ২ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ পাচারকারী আটক
রফিক মাহমুদ, কক্সবাজার
|
![]() উখিয়ায় ২ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ পাচারকারী আটক শনিবার রাত সোয়া ১০ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। আটক আলী জাফর (৩৬) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার মৃত মীর আহমদের ছেলে। লে. কর্নেল কাজী মাহতাব বলেন, শনিবার রাতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির সদস্যরা নিয়মিত তল্লাশী কার্যক্রম চালাচ্ছিল। এক পর্যায়ে কক্সবাজারগামী একটি অটোরিকশা সেখানে এলে থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় চালকের সিটের নিচ থেকে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
