|
মাধবপুরে প্রতিপক্ষের সংঘর্ষে আহত স্কুলছাত্র আফরোজের মৃত্যু
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে প্রতিপক্ষের সংঘর্ষে আহত স্কুলছাত্র আফরোজের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে দুলাল মিয়া ও আশিক মিয়া পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এ সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে আফরোজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকার পপুলার হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে আফরোজের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন জানান, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকা স্কুলছাত্র আফরোজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
