কালিয়াকৈরে বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 November, 2025, 1:28 PM
কালিয়াকৈরে বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটে আগুনের সুত্রপাত ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে হঠাৎ বাজারের টিনশেড মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এসময় বাজারের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯নাম্বারে ফোন কল করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১২ টা ৬ মিনিট) আগুন নিয়ন্ত্রণ হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরি জানান, সফিপুর বাজারে আগুন লেগেছে। সেখানে আমাদের কর্মীরা কাজ করছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।