ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
গভীর সমুদ্রে জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 November, 2025, 10:15 AM
সর্বশেষ আপডেট: Sunday, 30 November, 2025, 1:29 PM

গভীর সমুদ্রে জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ

গভীর সমুদ্রে জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া অতিক্রম করে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। হঠাৎই একটি লাইটার জাহাজের ডেকে লাফিয়ে ওঠে তিন মণ ইলিশ।

শনিবার (২৯ নভেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে আসছিল কয়লাবাহী লাইটার জাহাজটি। জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন সেই সময় জাহাজের ডেকে ইলিশ উঠার দৃশ্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। তিনি বলেন, এমন অভাবনীয় দৃশ্য আগে কখনো দেখেননি।

জানা গেছে, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূর বঙ্গোপসাগরে ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ নামের লাইটার জাহাজটির দুই পাশ ঘিরে হঠাৎই ছোট ইলিশ লাফাতে শুরু করে। মুহূর্তেই সেগুলো জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের কর্মীরা অন্তত তিন মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন। বাকিগুলো আবার সাগরে পড়ে যায়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status