|
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মনির হোসেন, মোংলা
|
![]() মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ ২৯ নভেম্বর শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর শনিবার সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা থানাধীন পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
