ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ওয়ালটনের নামে উপহার স্ক্যাম, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 November, 2025, 8:05 PM
সর্বশেষ আপডেট: Monday, 1 December, 2025, 12:19 AM

ওয়ালটনের নামে উপহার স্ক্যাম, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

ওয়ালটনের নামে উপহার স্ক্যাম, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের নাম ব্যবহার করে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদ পাতছে একটি অসাধু চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে স্ক্যাম লিংক ছড়িয়ে তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, এসব কার্যক্রমের সঙ্গে ওয়ালটনের কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, ব্র্যান্ডের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রতারকরা ভুয়া অফার ছড়াচ্ছে। তাই গ্রাহকদের যেকোনো তথ্য বা অফার জানতে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজ অথবা হেল্পলাইন ১৬২৬৭-এ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ওয়ালটন যদি কোনো উপহার ক্যাম্পেইন চালু করে, তাহলে তা প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। মূলধারার গণমাধ্যমে যাচাই করলেই সঠিক তথ্য পাওয়া যাবে। উপহারের নামে কেউ অর্থ দাবি করলে তা ওয়ালটনের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিষ্ঠানটি সবাইকে সতর্ক থেকে ভুয়া লিংক, মিথ্যা প্রলোভন ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুরোধ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status