ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 November, 2025, 6:49 PM

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত (১২) নামে জনৈক মাদ্রাসা শিক্ষার্থী'র মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জৈনা বাজার এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, “ছেলেটা পড়ে যেতেই ট্রাক উঠে যায় তার ওপর। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার সময় পায়নি।”

স্বজনদের মতে, সিফাত দুপুরে বন্ধুদের সঙ্গে বাজারে ঘুরাফেরা করে বাড়ি ফিরছিল। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে, চালক পলাতক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status