ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
টঙ্গীতে আতঙ্কিত হয়ে অর্ধ্বশতাধিক শ্রমিক হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 November, 2025, 6:46 PM

টঙ্গীতে আতঙ্কিত হয়ে অর্ধ্বশতাধিক শ্রমিক হাসপাতালে

টঙ্গীতে আতঙ্কিত হয়ে অর্ধ্বশতাধিক শ্রমিক হাসপাতালে

গাজীপুরের টঙ্গীতে আতঙ্কিত হয়ে একটি পোষাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পরেছেন।

শনিবার (২৯নভেম্বর) বিকেলে মিলগেট এলাকায় হামিম গ্রুপের সিসিএল ৩ কারখানায় এই ঘটনা ঘটে। এসময় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরে কারখানাটি ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।

শ্রমিকরা জানায়, গত কয়েকদিন আগে কারখানাটির একজন শ্রমিক কর্মস্থলে প্রবেশ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে কারখানাটিতে আতঙ্ক বিরাজ করছিল।

শনিবার দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতির পর হটাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। এরপর হঠাৎ করে বেশ কয়েকজন শ্রমিক জ্ঞান হাড়িয়ে ফেললে ফ্লোর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।

এতে একসাথে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পরেন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status