ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
এক চড়েই বদলে যায় শাহরুখের ভাগ্য!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 November, 2025, 11:03 AM

এক চড়েই বদলে যায় শাহরুখের ভাগ্য!

এক চড়েই বদলে যায় শাহরুখের ভাগ্য!

বলিউড বাদশাহ শাহরুখ খান জানিয়েছেন, অভিনয়জীবনের শুরুর দিকে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার একবার তার গালে আলতো করে চড় দিয়েছিলেন। শাহরুখের ভাষায়, সেটাই ছিল তার জীবনের অন্যতম অনুপ্রেরণার মুহূর্ত। 

২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসে সঞ্চালনা করতে গিয়ে সেই ঘটনার কথা স্মরণ করেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, মুম্বাইয়ে প্রথমবার দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি গালে হালকা চড় মেরে বলেছিলেন, ‘কঠোর পরিশ্রম করো।’ শাহরুখ বলেন, ‘ওর মতো কেউ টোকা দিলেও সেটা বড় চড়ের মতো মনে হয়।’

এক বছর পরই শাহরুখ অভিনয় করেন ‘দেবদাস’ চলচ্চিত্রে, যা তাকে বলিউডে আরও প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে পরিচিত।

দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও শাহরুখকে অত্যন্ত স্নেহ করতেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, শাহরুখকে প্রথম দেখে তার মনে হয়েছিল- নিজেদের ছেলে হলে বোধহয় এমনই দেখতে হতো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status