ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ
নোমাইনুল ইসলাম, ‎বাঘাইছড়ি
প্রকাশ: Saturday, 30 August, 2025, 8:33 PM

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।
‎শনিবার (৩০ আগস্ট) মারিশ্যা জোনের থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় দুপুর ১২ ঘটিকায় হাবিলদার আমানউল্লাহ এর নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান পরিচালনা করে। ‎উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা মাষ্টারপাড়া নুর আলমের স’মিলের পিছনে নদীর ঘাট এ কাঠ ফেলে পালিয়ে যায়।

‎পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গর্জন কাঠ ৭০ ঘনফুট এবং পিঠালি কাঠ ১৩৫ ঘনফুট সর্বমোট ২০৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য- ৩,০৭,৫০০/-(তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা।
‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার  আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status