|
রাজধানীতে গণঅধিকার পরিষদ নেতা নূরের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে ব্লকেড
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজধানীতে গণঅধিকার পরিষদ নেতা নূরের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে ব্লকেড এসময় ঘন্টাব্যাপী চলা এ ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এসময় নেতাকর্মীরা সড়কে টায়ার টিউব ও শুকনো কাঠে অগ্নিসংযোগ করে সড়কে অবরোধ সৃষ্টি করেন। পরে বিক্ষোভ প্রদর্শন করে এ কর্মসূচি বাস্তবায়ন করে প্রতিবাদ জানান। খবর পেয়ে পুলিশের উপস্থিতীতে সড়ক থেকে নেতাকর্মীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এতে অংশ নেন গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদক মমিন আকন্দ, মহানগর সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার, বাসন থানা গণঅধিকার পরিষদ সভাপতি শামীম মোল্লা, ছাত্র অধিকার পরিষদের মহানগর সভাপতি সাইদুল ইসলাম, ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নেওয়াজ মোরশেদসহ স্থানীয় নেতা-কর্মীরা। সত্যতা নিশ্চিত করে বাসন মেট্রো থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান মুঠোফোনে জানান, নগরীর বাসন থানা এলাকার বাসন সড়ক বেলমন্ট শো-রুমের সামনে শুক্রবার ঢাকায় গণঅধিকার পরিষদ নেতা নুরুল হকের উপর হামলার প্রতিবাদে রাত ১০টা থেকে ২০মিনিট সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গীয়ে সড়ক থেকে তাদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রসংঙ্গত - রাজধানীর বিজয় নগরে শুক্রবার বিকেলে গণঅধিকার পরিষদ নেতাদের সাথে জাপা'র নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের লাঠি চার্জে মারাত্মক আহত হন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর। পরে তাকে আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়। ওই ঘটনার জেরে এ কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগরের নেতৃবৃন্দরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
