ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 July, 2025, 5:59 PM
সর্বশেষ আপডেট: Saturday, 5 July, 2025, 7:20 PM

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি  সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা নাঙ্গলকোটের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিষেক ও পরিচিতি সভা শনিবার ০৫/০৭/২০২৫ই দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণিল আয়োজনর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার অহিদুর রহমান খোকন ও কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব  মাওলানা নুরুল আমিনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।বিভিন্ন  সামাজিক, রাজনৈতিক, গনমাধম্যমের সদস্য,শিক্ষক ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষা ও  নৈতিকতাভিত্তিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আলোকিত প্রজন্ম গঠনে দৃঢ় প্রত্যয়ের অঙ্গীকার ব্যাক্ত করেন।

 তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদ্রাসার শৃঙ্খলা ও সুনাম ধরে রেখে একাডেমিক ফলাফল, অবকাঠামো উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে সবধরনের সহযোগিতা দিয়ে মাদ্রাসাকে একটি রোল মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

এসময় পরিচিত হন ও আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন দাতা সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মো: ওমর ফারুক, বিদ্যুৎসাহী সদস্য ড.মো. হেদায়েত উল্লাহ, মো.মঞ্জুর আহমেদ, মো. ইঞ্জিনিয়ার নেছার আহমেদ স্বপন, অভিভাবক সদস্য অহিদ উল্লাহ, মাওলানা মো.রাশেদ হোসেন,মো.ইউনুস মিয়া নোমান, শিক্ষক প্রতিনিধি মাওলানা কাউছার আলম,একেএম আব্দুল কাইয়ূম, ও মো.সেলিম জাহাঙ্গীর।

মাদ্রাসার বিভিন্ন ভালো দিক তুলে ধরে বক্তারা জানান, এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কুমিল্লার দক্ষিণাঞ্চলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষাদানে অগ্রণী ভূমিকা রাখছে। মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছর বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে কামিল (মাস্টার্স সমমান) পর্যন্ত পাঠদান ব্যবস্থা, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, পরিবেশবান্ধব ক্যাম্পাস এবং নিয়মিত সহশিক্ষা কার্যক্রম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status