ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে অবৈধভাবে বালুউত্তোলন কালে চালক সহ ট্রাক্টর আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 July, 2025, 12:07 PM

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে অবৈধভাবে বালুউত্তোলন কালে চালক সহ ট্রাক্টর আটক

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে অবৈধভাবে বালুউত্তোলন কালে চালক সহ ট্রাক্টর আটক

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দ্বায়ে চালক সহ একটি ট্রাক্টর আটক করেছে ৫৬ বিজিবির সদস্যরা।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসএম ফুয়াদ এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গঠন করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অদ্য ২১০০ ঘটিকায় ৫০,০০০/- টাকা জরিমানা এবং অনাদায়ে চালক মোঃ ফরহাদ হোসেন, পিতা- মোঃ রবিউল ইসলাম, গ্রাম ও ডাকঘর-বোগদুঝোলা, থানা-বোদা ও জেলা-পঞ্চগড়কে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য, নিলাম না হওয়া পর্যন্ত ট্রাক্টরটি মালকাডাঙ্গা বিওপির হেফাজতে থাকবে।

গত ০২ জুলাই ২০২৫  বুধবার আনুমানিক ১৬৩০ ঘটিকায় নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির ০২ টি টহল দল (নিয়মিত ও বিশেষ) সীমান্ত পিলার ৭৭৫/১৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেরুবাড়ী মাঠ নামক স্থানে সীমান্ত সংলগ্ন ঘোরামারা নদী এলাকায় (ডাকঘর-বোগদুলঝোলা ইউনিয়ন-৫নং বড়শশী, থানা-বোদা ও জেলা-পঞ্চগড়) অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনকালীন মালকাডাঙ্গা বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল ধাওয়া করলে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও চালক মোঃ ফরহাদ হোসেন, পিতা- মোঃ রবিউল ইসলাম, গ্রাম ও ডাকঘর-বোগদুঝোলা, থানা-বোদা ও জেলা- পঞ্চগড়কে বালু ভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সুরক্ষাসহ চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ছাড়াও সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু, পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালানসহ অবৈধভাবে বালু, পাথর উত্তোলন রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। বিজিবি কর্তৃক এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status