ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
ঠাকুরগাঁও বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Thursday, 3 July, 2025, 11:53 AM

ঠাকুরগাঁও বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁও বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন

"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপি বৃক্ষরোপণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনদিন ব্যাপী এ কার্যক্রমে ঠাকুরগাঁও সদরের আকচা ইউপি হতে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় বনজ, ফলজ ও ঔষধীর ৫ হাজার ৫শ ৫০ টি গাছ রোপন করা হবে। যার মধ্যে মেহগনি ৪ হাজার, লেবু ৫০, জাম ২শ, কামরাঙ্গা ৫০, সোনালু ৪০, আমরা ৫০, পেয়ারা ১শ, আম ৩শ, চালতা ৫০, জলপাই ১শ, আমলকি ৬০ এবং ১০ টি কৃষ্ণচুড়ার গাছ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status