|
উজিরপুরে মাদকের প্রতিবাদ করায় প্রবাসীর বাড়িতে হামলা, গাছপালা কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি
এ এইচ অনিক, উজিরপুর
|
![]() উজিরপুরে মাদকের প্রতিবাদ করায় প্রবাসীর বাড়িতে হামলা, গাছপালা কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর ৫নং ওয়ার্ডের মোবারক হাওলাদার ও তার স্ত্রী কমেরুন বেগম মাদকের প্রতিবাদ করায় ২ জুলাই বুধবার সকাল ১০ টার দিকে একই গ্রামের নিরু বিশ্বাস,ধিরেন বিশ্বাস, তুষার বিশ্বাস,অসিম বিশ্বাস, জোতিন বিশ্বাসসহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে পরিকল্পিত ভাবে মোবারক হাওলাদারের বসতবাড়ির গেট ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির ফলজ গাছ যেমন সুপারি,কলা,খেজুর,পেপেসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে তছনছ করে এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এসময় তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় ওই মাদকসেবি সন্ত্রাসীরা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ঐ পরিবারটি। এ ঘটনায় মোবারক হাওলাদারের স্ত্রী কমেরুন বেগম আমাদের প্রতিনিধিকে জানান আমার এক ছেলে রাজিব হাওলাদার মালয়েশিয়ায় থাকে। আমার স্বামী স্টোকের রোগী। এছাড়া আমার ৩ মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি। আমাদের বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে এই মাদকসেবিরা প্রায়ই আমাদের বসতবাড়ির সামনে মাদকের আসর বসায়। এর প্রতিবাদ করায় কয়েক দিন ধরে আমাদেরকে এলাকা ছাড়া করা সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে বুধবার সকালে আমাদের বসতবাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে এই মাদকসেবি সন্ত্রাসী দল এরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের অনেক ফল ফলাদি গাছ যেমন, সুপারি,খেজুর,পেপে সহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ গাছ কেটে তছনছ করে দিয়েছে এসময় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে ওই মাদকসেবি সন্ত্রাসীরা। এছাড়া ওই মাদকসেবি সন্ত্রাসীদের হুমকির মুখে পরিবারের সকল সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি আমরা। এবিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে মামলার প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারী, মাদকসেবি,সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকার জনসাধারণ সহ ভুক্তভোগী পরিবারটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
