|
আটদফা দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() আটদফা দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পরে দাবি আদায়ে একইদিন বিকেলে শ্রমিকদের নিয়ে শ্রমিক ফেডারেশন বিজিএমইএ ও মালিক পক্ষের বৈঠকে সমাধানের চেষ্টার আশ্বাসে দুপুরে বিক্ষোভ সাময়িক প্রত্যাহার করেন আন্দোলনরত বিক্ষোভকারি শ্রমিকরা। তবে দাবি অনাদায়ে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তারা। কারখানার শ্রমিকরা জানান, বাংলাদেশ শ্রম আইনানুযায়ী তাদের ৮টি দাবি পূরণ করা হলে তবেই তারা আন্দোলন-বিক্ষোভ স্থায়ী প্রত্যাহার করবেন। তারা জানান, তাদের দাবিগুলো হলো- বিকেল ৫টার পর কাজ করালে ওভারটাইম নিশ্চিত করতে হবে, বাৎসরিক ছুটির পাওনা নিশ্চিত করতে হবে, শ্রমিক ছাঁটাইয়ে ৪মাসের বেতন দিতে হবে ও কর্মের বয়স ৫বছর পূর্ণ হলে ফুল বেসিক সার্ভিস দিতে হবে। এছারা, ঈদ বোনাস বেতনের ৫০% (পঞ্চাশ ভাগ) দিতে হবে, প্রতি বছর ৯% (নয় ভাগ) ইনক্রিমেন্ট দিতে হবে, এসব দাবি কেন্দ্রীক কোন শ্রমিক ছাঁটাই করা যাবেনা, কর্মকালিন কোন শ্রমিক ক্ষতিগ্রস্থ হলে মালিক পক্ষের দায়দায়িত্ব গ্রহণ করতে হবে, সন্ধ্যা ৭টার পর নারী শ্রমিকদের কর্মে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে নগরীর গাছা মেট্রো থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মুঠোফোনে নতুন সময়কে বলেন, সকাল থেকে আটদফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শিল্পপুলিশ ও থানা পুলিশ মোতায়েন করা হয়। সমাধানের লক্ষ্যে শ্রমিকদের নিয়ে শ্রমিক ফেডারেশন বিজিএমইএ কর্তৃপক্ষ মালিক পক্ষ আলোচনা হবে বিকেলে। বিকেল ৫টা পর্যন্ত কারখানা ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতী স্বাভাবিক জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
