|
সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালেয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ছিল নামেমাত্র সৌজন্য সাক্ষাৎ-এ কথা জানিয়ে সিইসি আরও বলেন, সরকারও নিরপেক্ষ কমিশনও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কিনা। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। উপস্থিত সাংবাদিকেদর উদ্দেশে তিনি বলেন, সরকার অনেক আন্তরিক নিরপেক্ষ নির্বাচনের বেলায়, সময় আসলেই কমিশন থেকে দিনক্ষণ জানতে পারবেন নির্বাচনের বিষয়ে। ধৈর্য হারালে হবে না। জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা। কমিশনের প্রস্তুতি এ মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই- এ কথা জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, তার কমিটমেন্ট অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই আছে ইসি। নিয়মানুযায়ী নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব কাজ গুছিয়েছে কমিশন। যাতে সময় মতো ভোটের কাজ করতে পারা যায় বলেও জানান তিনি। সাবেক দুই সিইসিকে গ্রেপ্তারের বিষয়ে বর্তমান কমিশনের মতামত জানতে চাইলে সিইসি বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চায় না। সিইসি আরও বলেন, যথাসময়ে ভোটের তারিখ জানা যাবে। ইসি থেকেই জানতে পারবে সকলে। এজন্য একটু অপেক্ষা করার কথা বলেন তিনি। উল্লেখ্য, ২৬ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে। তবে স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
