ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের হিসাব জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 July, 2025, 2:59 PM

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের হিসাব জব্দ

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের হিসাব জব্দ

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের এ আর্থিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গতকাল ব্যাংকগুলোয় এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে শওকত আলী ছাড়াও তার স্ত্রী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, তার মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন ও ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দের কথা উল্লেখ করা হয়।

ব্যাংকগুলোয় পাঠানো চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। একই সঙ্গে ২ জুলাইয়ের (আগামীকাল) মধ্যে এসব হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।

বিএফআইইউর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, শওকত আলীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের বিভিন্ন সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থেই শওকত আলী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status