ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, নতুন কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন
জালিস মাহমুদ , পি‌রোজপুর
প্রকাশ: Saturday, 28 June, 2025, 9:51 PM

বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, নতুন কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন

বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, নতুন কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদ্য গঠিত বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করছেন, দলীয় গঠনতন্ত্র ও নিয়মনীতি উপেক্ষা করে স্বজনপ্রীতির মাধ্যমে একতরফাভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি বাতিল ও নতুন কাউন্সিলের দাবি জানিয়েছেন।

শনিবার (২৮ জুন) বিকেল ৫টায় পিরোজপুর জেলা শহরের জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং কলাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ডালিম ডাকুয়া।

তিনি বলেন, “গত ২৬ জুন গঠিত কমিটিতে প্রকৃত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিএনপির রাজনৈতিক জনসম্পৃক্ততা নেই, এমন কয়েকজনকে পছন্দের ভিত্তিতে কমিটিতে রাখা হয়েছে। এতে দলের মধ্যে হতাশা, বিভাজন এবং নেতৃত্ব সংকট তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, কমিটি গঠনের সময় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১ নং  ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল শেখ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আফজাল শেখ, সাবেক সদস্য মো. মাসুদ ডাকুয়া, মো. মনির ফকির, মো. জাকিরসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “বিএনপির চলমান পুনর্গঠনের প্রক্রিয়ায় তৃণমূল থেকে শক্তিশালী নেতৃত্ব গড়ার লক্ষ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য কাউন্সিল অপরিহার্য। অনিয়মের মাধ্যমে গঠিত কমিটি সংগঠনের ক্ষতি ডেকে আনবে।”

এসময় তারা পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির হস্তক্ষেপ কামনা করে অনিয়মের তদন্ত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন ওয়ার্ড কমিটি গঠনের জোর দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিম বলেন, “ভোটার তালিকা অনুযায়ীই নির্বাচন হয়েছে। এখানে অনিয়মের সুযোগ নেই। যারা এমন অভিযোগ করছেন, তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।"


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status