ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ ২ মাঘ ১৪৩২
ঈদ পূর্ণ মিলনী বন্ধু সমাবেশ "কুড়িগ্রাম ৯০"
এসএসসি ব্যাচ ১৯৯০ এর বন্ধু বান্ধবীদের নিয়ে সংগঠন "কুড়িগ্রাম ৯০" আয়োজিত বন্ধু সমাবেশ
হাবিবুর রহমান মুকুল, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 14 June, 2025, 11:15 AM

এসএসসি ব্যাচ ১৯৯০ এর বন্ধু বান্ধবীদের নিয়ে সংগঠন

এসএসসি ব্যাচ ১৯৯০ এর বন্ধু বান্ধবীদের নিয়ে সংগঠন

ঈদ পরবর্তী ১০ জুন ২০২৫ইং তারিখে কুড়িগ্রাম ৯০ বন্ধু সংগঠন আয়োজন করে ঈদ পূর্ণমিলনী বন্ধু সমাবেশ। কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুলের ১৯৯০ইং সালে যারা এসএসসি পাশ করেছে মুলত তাদের মিলনমেলা হয় এই অনুষ্ঠানে।


সর্বপ্রথমে সকাল ১০:০০ টায় "কুড়িগ্রাম ৯০" সংগঠনের সকল সদস্য ব্যানার ফ্যাষ্টুন নিয়ে ঘোড়ার গাড়ীতে র‍্যালি করে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ করে। স্থানঃ খলিলগন্জ স্কুল এন্ড কলেজ মাঠ, কুড়িগ্রাম। 


জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করেন দুজন শিক্ষার্থী, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব সৈয়দ আলী পাটোয়ারী, প্রাক্তন শিক্ষক কুড়িগ্রাম সরকারী উচ্চ বালক বিদ্যালয়, জনাব ধীরেন্দ্র নাথ, প্রাক্তন শিক্ষক কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব হায়দার আলী, খলিলগন্জ স্কুল এন্ড কলেজ। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯০ ব্যাচের শিক্ষার্থী জেনী এর স্বামী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাবেক মন্ত্রী। অগত অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানানোর পর সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করে ৯০ ব্যাচের সকল শিক্ষার্থীরা।


এসএসসি ব্যাচ ১৯৯০ এর বন্ধু বান্ধবীদের নিয়ে সংগঠন

এসএসসি ব্যাচ ১৯৯০ এর বন্ধু বান্ধবীদের নিয়ে সংগঠন

অতিথিগন স্বস্ব বক্তব্যে ১৯৯০ সালে পাশ করা সকল শিক্ষার্থীদের নিয়ে স্কুল জীবনের বিভিন্ন স্মৃতিচারন করেন, এবং এই উদ্দোগকে স্বাগত জানান, এই সংগঠন যেন সমাজে, দেশ ও জাতীর কল্যানে কাজ করতে পারে তার আশাবাদ ব্যাক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,বর্তমান মাল্টি মিডিয়ার যুগে সকলে অত্যন্ত ব্যাস্ত বন্ধুর সাথে দেখা হলেও কেউ কাউকে সময় দিতে পারে না, কিন্তুু অত্যান্ত আনন্দের বিষয় ৩৫ বছর আগে পাশ করা শিক্ষার্থীরা আজ এত বছর পর একত্রি হয়ে বন্ধু সমাবেশ করছে, এক সাথে মিলিত হচ্ছে, কুড়িগ্রাম ৯০ নামে সংগঠন তৈরী করেছে এটা অত্যন্ত ভালো দিক, এই সংগঠন দেশের ও সমাজের কল্যানে কাজ করবে বলে আমি বিশ্বাস করি, ৯০ ব্যাচের শিক্ষার্থী জেনী আমার সহধর্মিণী হওয়ার সুবাদে আমি আজ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, আমার অন্য কোন পরিচয়ে নয়, ৯০ ব্যাচের শিক্ষার্থী জেনীর স্বামী হিসাবেই আগমন। আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।


অনুষ্ঠানে কবিতা আবৃতি, বিভিন্ন স্কুলের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় পর্ব, স্কুল ভিত্তিক ফটোসেশান, সম্মিলিত ফটোসেশান, একে অপরের সাথে কুশলাদি বিনিময়, কুড়িগ্রাম ৯০ সম্বলিত মনোগ্রাম যুক্ত একই রং এর গেঞ্জি পরিধান, কুড়িগ্রামের সুপরিচিত ভাওয়াইয়া গানের শিল্পী ৯০ ব্যাচের শিক্ষাথী সফিকুল ইসলাম সফি মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। আগামীর কর্মপন্থা কুড়িগ্রাম ৯০ এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা, এই অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্বে গঠিত অস্হায়ী আহ্বায়ক কমিটি তাদের নিরলস প্রচেষ্টায় সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য সম্মিলিতভাবে অস্থায়ী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন,


কুড়িগ্রাম ৯০ এর মহিলা ও পুরুষদের আলাদা আলাদা বিভিন্ন ইভেন্টে খেলাধুলা সহ সর্বশেষ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে আগামী বছর আরো বড় পরিসরে কুড়িগ্রাম ৯০ কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করে অনুষ্ঠানটি শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status