|
আগাম বন্যা থেকে রক্ষায় রামগঞ্জে খাল পরিস্কার ও প্রতিবন্ধকতা অপসারন শুরু রামগঞ্জ উপজেলা প্রশাসনের
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() আগাম বন্যা থেকে রক্ষায় রামগঞ্জে খাল পরিস্কার ও প্রতিবন্ধকতা অপসারন শুরু রামগঞ্জ উপজেলা প্রশাসনের খাল পরিস্কার কার্যক্রম উদ্বোধন করেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ। এসময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, ইছাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর আন নাজমুস শাকিব, ইউপি সচিব মোঃ মাসুদ আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফারুক হোসেন, সেক্রেটারি আমির হোসেন লাভলু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারুক হোসেন প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ জানান, আমরা ইছাপুর ইউনিয়ন থেকে শুরু করেছি খাল পরিস্কার কার্যক্রম। এ এলাকায় নদী না থাকা সত্বেও ২০২৪ এর বন্যায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কয়েক লাখ মানুষ দূর্ভোগের শিকার হয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার সবকটি খাল পরিস্কার, বাঁধসহ বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারন, বেহাল জাল-গড়াবাঁধ উচ্ছেদ করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
