|
১০ হাজার মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি
নতুন সময় ডেস্ক
|
![]() ১০ হাজার মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি প্রযুক্তিগত উদ্ভাবনের কথা মাথায় রেখে ফোনটিতে আলট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যা সর্বোচ্চ। সেই সাথে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি "মিনি ডায়মন্ড আর্কিটেকচার" চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। মাত্র ২৩.৪ মিলিমিটার এর বিশ্বের সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাককভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়। রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে। জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট ধারণার ফোন পর্যন্ত, রিয়েলমি তার ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী এবং কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে। রিয়েলমি বিশ্বাস করে আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির শীর্ষস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
